নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার আইন অনুসরন করা হচ্ছে না।ফলে গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজ সহ উকারভোগী নির্ধারনী কাজ মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সরকার আইন অনুসারে ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়নে ওয়ার্ড পর্যায়ে সভা করার বিধান রয়েছে। প্রতিটি পরিষদ অর্থ বছর শুরুর ৬০ দিন পূর্বে ওয়ার্ড পর্যায়ে সভা করে জনগণের চাহিদা মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে খসড়া বাজেট করবেন। এরপর ইউনিয়ন পরিষদের ১৩ টি স্থায়ী কমিটি ও জনগণের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট ঘোষনার বিধান রয়েছে। স্থানীয় সরকারের সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের নাগরিকদের সাথে নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবশ্যকতার বিধান থাকলেও সে নিয়ম কেউই অনুসরণ করছেন না। ফলে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সরকারের প্রদেয় অর্থের যেমন অপব্যাবহার হচ্ছে তেমনি উন্নয়ন মূলক ওই সব প্রকল্প গুলির কাজও ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে উপজেলার কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সব সভা করা হয়না। কিছু কিছু সভা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সভা করার বিধান রয়েছে এবং তা করতে হবে।




