ads

শুক্রবার , ১৬ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যারিষ্টার হায়দর আলীর ওপর হামলার মামলা : নকলায় বিএনপি নেতা গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৬, ২০১৪ ২:৫৬ অপরাহ্ণ

grefস্টাফ রিপোর্টার : ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর শেরপুর জেলা শহরের খরমপুর এলাকায় ব্যানাজ্যির দোকানের সামনে এক সমাবেশ নিয়ে বিএনপির দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ফাহিম গ্র“পের নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সচিব ব্যারিষ্টার হায়দর আলীর ওপর আক্রমন করে তার মাথা ফাঁটিয়ে গুরুতর আহত করে।

Shamol Bangla Ads

পরদিন ১ অক্টোবর নকলা বিএনপি নেতা জহিরুল ইসলাম সাজু বাদী হয়ে ৩৪ জনকে আসামী করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামী নকলা পৌর বিএনপি’র সাধারন সম্পাদক প্রভাষক গোলাম মাছুমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
নকলা থানার ওসি গোলাম হায়দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী গোলাম মাছুমকে গ্রেফতার করা হয়েছে। সে ব্যারিষ্টার হায়দর আলীর ওপর আক্রমনসহ দ্রুত বিচার আইনে দু’িট মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!