ads

রবিবার , ২২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১ হাজার ৫১৬ টাকা

খবর টি পড়েছেন : ১৬১
স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১ হাজার ৫১৬ টাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের অলংকার কিনতে ভরিতে ৭৩ হাজার ৪৮৩ টাকা দিতে হবে। স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি‌য়ে‌ছেন। ২২ আগস্ট রবিবার থেকে নতুন দর কার্যকর।

Shamol Bangla Ads

বাজুস জা‌নি‌য়ে‌ছে, করোনার কারণে অর্থনৈতিক সংকট ও বিভিন্ন জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও বিভিন্ন দাফতরিক জটিলতার কারণে গোল্ড ডিলাররা স্বর্ণবার আমদানি করতে পারছেন না। তাছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন ও পোদ্দার মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৭৩ হাজার ৪৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতনি প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৫১ হাজার ২৬৩ টাকা। শনিবার পর্যন্ত ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪৯ হাজার ৭৪৭ টাকা।

Shamol Bangla Ads

অবশ্য রুপা আগের নির্ধা‌রিত দামেই রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৩ আগস্ট ঢাবিতে পালিত হবে ‘কালো দিবস’ পরবর্তী সংবাদ টিকা বিক্রিতে কেউ জড়িত থাকলে ব্যবস্থা : স্বাস্থ্যের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads