ads

রবিবার , ৩০ মে ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্বমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করেছেন ॥ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, ‘সব বৈষম্যকে পেছনে ফেলে বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্বমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। পেশাগত দক্ষতা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে তারা সংঘাতপূর্ণ দেশগুলোর মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন। এর মাধ্যমে বহির্বিশ্বের কাছে শান্তিরক্ষীরা আমাদের গর্বিত করছে।’ ২৯ মে শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক এ দিবসটি উপলক্ষে পুলিশের ময়মনসিংহ রেঞ্জ এ সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যের পাশাপাশি মিশনে দীর্ঘ দিন ধরেই অংশ নিচ্ছেন পুলিশ সদস্যরা। তাদের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গণে দেশের সুনাম অর্জনের পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক চাকা সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, ৭৭ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া।
আলোচনা সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান সহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ও অন্যান্য দপ্তরের উদ্ধর্তন কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে রেঞ্জ পুলিশ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Need Ads