ads

বুধবার , ১৪ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে প্রধান বক্তাকে পুলিশ আটক

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০১৪ ৬:৪৯ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে প্রধান বক্তাকে পুলিশ আটক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দূর্গাপুর কাশিপুর গ্রামের জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে থানা পুলিশ প্রধান বক্তা মাওঃ খালিকুজ্জামান খালেককে (৩৮) আটক করে থানায় নিয়ে আসে ৫৪ ধারায় মামলা দায়ের করে   জেল হাজতে পাঠিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দূর্গাপুর কাশিপুর গ্রামের জামে মসজিদের উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গী থানার এসআই আরিফুর রহমান ও তার সঙ্গীয় ফোর্সসহ রাত দেড়টায় ওয়াজ মাহফিলের মঞ্চ গিয়ে প্রধান বক্তা মাওঃ খালিকুজ্জামান খালেককে (৩৮) আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাহফিলে উপস্থিত মুসলি­দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আটককৃত প্রধান বক্তা মাওঃ খালিকুজ্জামান খালেক হলেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর গ্রামের মরহুম ফাহিম উদ্দীনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিপুর গ্রামের জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে মাওঃ খালিকুজ্জামান খালেক বক্তৃতাকালে রাজনৈতিক বিতর্কিত বয়ান পেশ করে। ওই সময় স্থানীয় আওয়ামীলীগের সমর্থিত নেতাকর্মীরা থানা পুলিশে খবর দিলে পুলিশ মাহফিলের  মঞ্চে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানা পুলিশ আটককৃত মাওলানা খালিদুজ্জামান খালেককে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আজ ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছে।

Need Ads
error: কপি হবে না!