ads

সোমবার , ১ মার্চ ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোরআন ও সুন্নাহর প্রত্যেক বাণীতে মানবকল্যাণ নিহিত : মেয়র টিটু

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০২১ ২:০১ অপরাহ্ণ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন পবিত্র আল কোরআন ও সুন্নাহর প্রত্যেক বাণীতে মানবকল্যাণ নিহিত। ইসলামের পথ প্রদর্শক দক্ষ ইমাম তৈরি এবং ইসলাম প্রচারের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন সৃষ্টি করেছেন। তিনি জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং যৌতুক, গোজব প্রতিরোধ, দারিদ্রতা দূরীকরণ এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়টি তুলে ধরার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত এলাকা গড়তে ইমামদের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন মেয়র টিটু।
ইমাম প্রশিক্ষণ একাডেমীর ব্যবস্থাপনায় ইসলামী ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় নগরীর আকুয়ায় ২৮ ফেব্রুয়ারি জেলার ৫০ ইমামদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র টিটু।
মেয়র টিটু আরো বলেন, এত বেশী সংখ্যক মডেল মসজিদ সরকারিভাবে নির্মাণ করার ইতিহাস বিশে^ বিরল। যে নজির সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশে^ সর্বাগ্রে টিকা নিয়ে এসেছেন তিনি। করোনার টিকা সম্পর্কেও কোনো অপপ্রচার থাকলে তার বিরুদ্ধে অবস্থান নেয়া সহ টিকা নিতে মানুষকে উৎসাহিত করার জন্যেও ইমামদের প্রতি আহবান জানান।

Shamol Bangla Ads

ইসলামী ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারি পরিচালক এবিএম গোলাম সরওয়ার প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!