ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে-চাটখিল সীমানা থেকে স্বর্ণ ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ১:০৬ অপরাহ্ণ
রামগঞ্জে-চাটখিল সীমানা থেকে স্বর্ণ ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মনির হোসে পাটওয়ারী,রামগঞ্জ(লক্ষ্মীপুর) : রামগঞ্জ উপজেলার ৩নম্বর ভাদুর ইউনিয়নের চিলকা চাঁদপুর গ্রামের স্বর্ণকার বাড়ীর মৃত মাখন লাল কুরীর ছেলে শুভঙ্কর কর্মকার শুভ’র (২৬) বস্তাবন্দি লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে রামগঞ্জ ও চাটখিল থানা পুলিশ।

Shamol Bangla Ads

জানা গেছে, সকাল ৮টার দিকে রামগঞ্জ চাটখিল সীমান্তবর্তী এলাকায় জামেয়া জিননুরাইন মাদ্রসা সংলগ্ন কারী সাহেবের ব্রীজের পূর্ব পাশে খালের কিনারায় মুখবাঁধা অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা রামগঞ্জ ও চাটখিল থানা পুলিশে খবর দেয়। খরব পেয়ে উভয় থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে বস্তার মুখ খুলে দেখে হাত পা বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসে । পরে লাশটির পরিচয় পাওয়া যায়। সে রামগঞ্জ উপজেলার ৩নম্বর ভাদুর ইউনিয়নের চিলকা চাঁদপুর গ্রামের স্বর্ণকার বাড়ীর মৃত মাখন লাল কুরীর ছেলে শুভঙ্কর কর্মকার শুভ । নিহত শুভ’র কর্মকারের মা অনিমা রানী জানান, গত বুধবার ৭ এপ্রিল সাড়ে ৮টার দিকে রামগঞ্জ উপজেলার পানিয়ালা কচু বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঐশি জুয়েলার্স থেকে বাড়ীর উদ্দ্যেশে বের হয়ে নিখোঁজ হয়ে যান । পরে আত্মীয়স্বজনরা তার মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। রামগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এস আই) শামছুল হক ও চাটখিল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধার হওয়া লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!