ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানহা মৌমাছি’র নতুন ছবি ‘লাল বল’

খবর টি পড়েছেন : ১৯১
তানহা মৌমাছি’র নতুন ছবি ‘লাল বল’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : এ প্রজন্মের অন্যতম সম্ভাবনাময়ী চিত্রনায়িকা তানহা মৌমাছি। পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা গুলো মুক্তি পেয়েছে।

Shamol Bangla Ads

সবশেষ তানহাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গেছে। এ ছাড়াও কাজ করছেন ইয়েস ম্যাডাম ও দখল নামের ২টি সিনেমায়।
এদিকে, তানহা মৌমাছি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘লাল বল’। ছবিটি পরিচালনা করবেন এনটিভি অনলাইনের বিনোদন সাংবাদিক মাজার বাবু। এতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ২৯ জানুয়ারী বুধবার চুক্তিবদ্ধ হলেন তানহা। নায়ক চরিত্রে কে থাকবেন তা খুব শীঘ্রই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে। ছবিটি সারগাম এন্টারটেইনমেন্ট চলচ্চিত্রের ব্যানার থেকে নির্মিত হবে।
এ প্রসঙ্গে মাজার বাবু বলেন, ‘খুব শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু করব। গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। সিনেমায় ৩টি গান ব্যবহার করা হবে। গল্পের প্রয়োজনে আমাদের জাতীয় সংগীত ব্যবহার করব এ সিনেমায়। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে পুরো জাতীয় সংগীত ব্যবহার করা হবে। এছাড়াও সিনেমায় বিশেষ কিছু চমক রয়েছে। খুব শীঘ্রই মহরতের মধ্য দিয়ে আমরা তা প্রকাশ করব।’

নতুন ছবি প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ‘এটি ভালো গল্পের ছবি হবে বলে আশা রাখছি। বর্তমান যে ছবিগুলো হচ্ছে, তার চেয়ে একটু ভিন্ন প্রেক্ষাপটের ছবি এটি। আসলে ভালো একটি চিত্রনাট্য পেয়েছি। গল্প ভালো লেগেছে। যার কারণে এই ছবিতে কাজ করছি। কাজ শুরুর আগেই বলতে পারি, ভালো একটি চলচ্চিত্র হবে ‘লাল বল’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ সরস্বতী পূজা পরবর্তী সংবাদ ঢাকার ২ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads