বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে গত বুধবার বিকালে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশী ব্যবসায়ী সাদ্দামকে (২৫) ফেরত দেয়নি ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া সিংহারী গ্রামের জাকির হোসেনের ছেলেসহ ৪/৫ জন যুবক মিলে গত মঙ্গলবার রাত ১টায় বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তের ৩৯০/৫ এস সাবÑপিলারের নিকট গরু কিনতে গেলে ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধাওয়া করে সাদ্দামকে আটক করে শারিরীক নির্যাতন চালিয়ে আহত করার পরে তাকে ওপারের ক্যাম্পে ধরে নিয়ে যায় । এঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়। এব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের পাড়িয়া সদর দপ্তরের কোম্পানী কমান্ডার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাদ্দামকে ফিরিয়ে আনার ব্যাপারে বিএসএফর কাছে বার্তা পাঠানো হলে গত বুধবার বিকেল ৩ টায় কান্তিভিটা সীমান্তের ৩৯০/৫ এস সাব পিলারের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশী ব্যবসায়ী সাদ্দামকে ভারতীয় ইসলামপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে।
বালিয়াডাঙ্গীতে কষ্টিপাথরের মুর্তি উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাকদহ গ্রামের পুকুর খনন কালে শ্রমিকরা ১ কেজি ৯’শ গ্রাম ওজনের কষ্টি পাথরের মুর্তির সন্ধান পায়।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাকদহ পুকুর খনন কালে স্থানীয় শ্রমিকরা ১ কেজি ৯’শ গ্রাম ওজনের কষ্টি পাথরের মুর্তি উদ্ধারের পর আত্মসাতের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কষ্টি পাথরের মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরের মুর্তিটি যাচাই করতে পরীক্ষার জন্য ঢাকায় কেমিষ্ট্রে প্রেরণ করা হবে।
বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আরাজী সরলিয়া নামক স্থানে সড়ক পারাপারের সময় পথচারী জালাল উদ্দীন(৪০) নিহত হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আরাজী সরলিয়া গ্রামের জালাল উদ্দীন গত সোমবার বিকেল ৩ টায় বাড়ী হতে পাকা সড়ক পাড়াপাড়ের সময় বালিয়াডাঙ্গী গামী পাগলু গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধ্যায় তিনি মারা যান। এ ব্যাপারে স্থানীয় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

বালিয়াডাঙ্গীতে যৌনপীড়নের অভিযোগে ১ ব্যক্তি ধৃত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর কাচকালি গ্রামের এক বাড়ীতে রাতের অন্ধকারে কৌশলে ঘরে প্রবেশ করে গৃহবধুকে যৌনপীড়নের চেষ্টা কালে গৃহকর্তা নিকট লম্পট ধর্ষক দবিরুল ইসলাম (৫০) কে হাতে নাতে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে।
মামলার সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর সাহাপাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে দবিরুল ইসলাম (৫০) গত মঙ্গলবার দিবাগত রাতে দেড়টায় ভানোর কাচকালি গ্রামের আব্দুল জব্বারের অনুপস্থিতি সুযোগে রাতের অন্ধকারে কৌশলে তার শোবার ঘরে প্রবেশ করে তার স্ত্রী (৩০) কে যৌনপীড়নের চেষ্টাকালে তার চিৎকারে আশে পার্শে¦র লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে লম্পট দবিরুলকে হাতে নাতে ধৃত করে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দবিরুলকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে গৃহবধুর স্বামী আব্দুল জব্বার বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ১০ যৌন পীরনের অপরাধে স্থানীয় থানায় লম্পট দবিরুল ইসলামকে আসামী করে মামলা দায়ের করে।
বালিয়াডাঙ্গীতে দুম্বার গোস্ত বিতরণে অনিয়ম
সৌদি আরবের প্রেরিত দুম্বার গোস্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ এর তত্বাবধানে গত বুধবার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ৭০টি দুম্বার গোস্ত দেওয়া হয়। বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট হতে তালিকা নিয়ে এই বরাদ্ধকৃত ৭০টি দুম্বার গোস্ত দেওয়া হলেও সংশ্লিষ্ট ৮ইউনিয়নের চেয়ারম্যানগণ ইউনিয়ন পরিষদে বিতরণ না করে তাদের গোপন আস্তানায় নিয়ে গিয়ে তারা তাদের আত্মীয়-স্বজনদের মাঝে বিতরণ করার অভিযোগ উঠেছে। এতে করে এলাকার এতিম খানাসহ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেল নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেনের নিকট জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকের নির্দেশক্রমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বরাদ্দ দেওয়া হয়েছে।




