স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লীগে পর পর তৃতীয় খেলায় জয়লাভ করে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল ওঠেছে আজাদ স্পোর্টিং ক্লাব। ১৭ এপ্রিল রবিবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগের গুরুত্বপূর্ণ খেলায় আজাদ স্পোর্টিং ক্লাব ৩ উইকেটের ব্যবধানে সোনালী ক্লাবকে পরাজিত করেছে। এর আগে সাইকা ও সবুজসেনা সেমিফাইনালে উন্নীত হয়েছে।
সকালে টস জিতে নির্ধারিত ৫০ ওভারের খেলায় ব্যাট করতে নেমে সোনালী ক্লাব ৪৫ দশমিক ৩ ওভারে ১৮৭ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে আজাদ স্পোর্টিং ক্লাব ৩৪ দশমিক ৪ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান তুলে জয়লাভ করে। আজাদ স্পোর্টিং ক্লাব এর আগের দুই খেলায় ক্রিকেট ক্লাব ও নবারুণ সংঘকে পরাজিত করেছে। প্রথমবারের মতো সাদা বল রঙিণ পোষাকে অনুষ্ঠিত এবারের প্রথম বিভাগ ক্রিকেট লীগে ১০টি ক্লাব দুই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সংক্ষিপ্ত স্কোর : সোনালী ক্লাব-১৮৭/১০, ৪৫.৩ ওভার (ইমরান ৩৮, মানিক ৩৫, ফাহিম ২৪, অতি: ৩১, সজিব ৩/৩৩, জাকির ২/২০, মোহন ২/৪৩)। আজাদ স্পোর্টিং ক্লাব-১৮৮/৭, ৩৪.৪ ওভার (সোহান ৪২, সিয়াম ২৯*, অতি: ৫০, জাকির ৪/৫০, জাহিদ ২/৩৫)। ফলাফল : আজাদ স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে জয়ী।




