ads

বুধবার , ৭ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১৮ জন গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৭, ২০১৪ ৫:১৫ অপরাহ্ণ

grefঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ১৮ জনকে গ্রেফতার করেছে। ৬ মে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- বিভিন্ন মামলার বিচারাধীন ওয়ারেন্টভূক্ত আসামী আফসার আলী, আযাদ আলী, সোহাগ মিয়া, ইব্রাহীম, ইউনুস আলী, চাঁন মিয়া, রফিক হাজেরা, হাসেনা ও শিরিনা। জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয় আলাউদ্দিন, রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, আরিফুল ইসলাম, আবুল কালাম, আব্দুল হান্নান, নবী হোসেন ও জমশেদ আলী। এসব অভিযানে পৃথক পৃথক নেতৃত্ব দেন এসআই গিয়াস উদ্দিন, ফজলে এলাহী ও আব্দুল গণি। গতকাল বুধবার গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে অবাধে জুয়া খেলা চলছিল। এসব জুয়ার আসরে বসে শতশত লোক স্ববর্শ খুইয়ে সর্বশান্ত হয় এবং বেছে নেয় চুরি ডাকাতির পথ। ফলে এ উপজেলায় চুরি ডাকাতি বৃদ্ধিসহ আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটে।

Need Ads
error: কপি হবে না!