অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় একই সাথে ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’ব্যক্তির শততম জন্মদিন পালন করা হয়েছে। অনুষ্ঠানে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীসহ ৩শ’ অতিথিকে পায়েশ দিয়ে আপ্যায়ন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার গৈলা বাজারে স্থানীয় ব্যবসায়ী নীহার রঞ্জন দাস ও তার সহকাঠী বাল্যবন্ধু ব্যাংকার গোলাম কবির ডানলপ এর যৌথ শততম জন্মদিন স্থানীয় ভ্রমণ সংগঠন দেশ দর্শন যুব ফোরামের উদ্যোগে পালন করা হয়েছে। জন্মদিনের অনুষ্ঠানে কেকের পরিবর্তে পায়েশ কেটে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ীসহ ৩শ’ অতিথিকে পায়েশ দিয়ে আপ্যায়ন করা হয়েছে। উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে গোলাম কবির ডানলপ ও মধ্য শিহিপাশা গ্রামের রামজীবন দাসের ছেলে নীহার রঞ্জন দাস বাংলা ১৩৭১ সালের ১৮ বৈশাখ একই দিন জন্মগ্রহণ করেন। জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আ. কাদের সরদার, ব্যবসায়ী মো. সাইফুল মোল্লা, আজিজুল হক, শিক্ষক শাহ আলম সেরনিয়াবাত, আবুল কালাম খোকন, আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল খলিফা, দেশ দর্শন যুব ফোরামের সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরদার প্রমূখ। জন্মদিনের অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোলাম কবির ডানলপ বলেন, একজন হিন্দু ও একজন মুসলিম ব্যক্তির একই সাথে জন্মদিন পালন করে সা¤প্রদায়িক সেতু বন্ধন সৃষ্টি করেছি। পশ্চিমা সাংস্কৃতিতে আমরা কেক কেটে জন্মদিন পালন করি, এর পরিবর্তে দেশীয় সাংস্কৃতিতে পায়েশ কেটে জন্মদিন পালন করেছি।
আগৈলঝাড়ায় তিন ব্যারেল ঝাটকাসহ একজন আটক ও ভ্রাম্যমান আদালতে জরিমানা : আটককৃত জাটকা এতিমদের মধ্যে বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় তিন ব্যারেল ঝাটকাসহ একজনকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃত ঝাটকা এতিমদের মধ্যে বিতরণ করা হয়।
থানাসূত্রে জানা গেছে, ঝাটকা ভর্তি ট্রাক উপজেলার পয়সারহাট থেকে ঢাকায় পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান উপজেলার বড়মগড়া বাইপাস মোড়ে ট্রাকটি আটক করে। এসময় ট্রাকে পাচার করার উদ্যেশ্যে তিন ব্যারেল ঝাটকা উদ্ধার করে ট্রাক ড্রাইভার আউয়াল মোল্লাকে আটক করে। আটক আউয়ালের বাড়ি গোপালগঞ্জ থানার আড়পাড়া গ্রামের আ. মালেক মোল্লার ছেলে। আটক ড্রাইভার আউয়ালকে ভ্রাম্যমান আদালতে ওইদিন রাতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় আটক ঝাটকা মার্কাস মসজিদ মাদ্রাসা, চাঁদত্রিশিরা মাদ্রাসা, রাজিহার, বাগধা, বাশাইল, সুজনকাঠি মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে।
আগৈলঝাড়ায় মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় মে দিবস উপলক্ষ্যে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা রথখোলা বাসস্ট্যান্ড থেকে একটি র্যালী গৈলাবাজার, এতিমখানাসহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে গৈলা রথখোলা বাসস্ট্যান্ডে এসে সিদ্ধেশ্বর মন্ডলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, শ্রমিক নেতা জিয়াউল ইসলাম জিয়া, রাজমিস্ত্রি গৌরাঙ্গ মন্ডল, শাহাদাত সরদার, ভুলু মন্ডল, জয়ন্ত রায়, সুবাস ঘরামী, গোপাল দাস প্রমুখ।




