ads

সোমবার , ২৮ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০১৪ ৮:২৭ অপরাহ্ণ

CCCCচারঘাট প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় চারঘাটে  সোমবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটি ও সচেতনের উদ্যেগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা চত্ত¡র থেকে চারঘাট বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা সচেতন প্রোগ্রাম অফিসার শিরিনা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল সাবরিন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শিরীন মাহবুবা, সমাজসেবা কর্মকর্তা মনিরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, সহকারী শিক্ষক জালাল উদ্দিন বিশ্বাসসহ সচেতন এনজিওর প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আইন সহায়তা উপর গম্ভীরা পরিবেশিত হয়।

চারঘাটে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণীর সুমী

Shamol Bangla Ads

রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন ও থানাপাড়া সোয়ালোজ নেট টু রাইস প্রোগ্রামের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো কিশোরী সুমী। থানা পুলিশ ও থানাপাড়া সোয়ালোজ নেট টু রাইস এর অর্গানাইজার সাইফুল ইসলাম উপস্থিতিতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল সুমী। ঘটনাটি ঘটে গতকাল সোমবার সকাল ৯ টার দিকে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর হাদীরপাড়া এলাকায়। সোমবার ফতেপুর হাদীরপাড়া গ্রামের সকলেসুর রহমানের মেয়ে ও বালুদিয়াড় উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী সুমী খাতুন (১৪) একই গ্রামের দুলাল হোসেনের ছেলে রতন আলীর (১৮) সাথে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে চারঘাট মডেল থানার এএসআই হামিদ পুলিশ ফোর্স, উপজেলা শিক্ষা অফিসার আঃ রাজ্জাক, সোয়ালোজ ডিএস এর সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, সাহারা খাতুন ও তাদের দল নিয়ে বিয়ে বাড়ীতে গিয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয়েছে এবং উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত অভিভাবকরা বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে সুমীর বাল্যবিবাহের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।

চারঘাটে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এর বাহিষ্কারাদেশ প্রত্যাহার

 চারঘাট পৌরসভা নির্বাচনকালীন সময়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য সকল পর্যায়ের পদ থেকে চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বিকুলকে বহিস্কার করা হয়েছিল। বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত অনুলিপির মাধমে গত ২২ শে এপ্রিল/১৪ বিএনপির চেয়ারপার্সন বরাবর আবেদনের প্রেক্ষিতে বেগম খালেদার নির্দেশক্রমে বহিস্কারাদেশ প্রত্যাহার করেন। বহিস্কারাদেশ প্রত্যাহার করায় চারঘাট বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Need Ads
error: কপি হবে না!