ads

সোমবার , ২৮ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০১৪ ৭:০৩ অপরাহ্ণ
শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শেরপুর প্রতিনিধি: ‘গরীবের মামলার ভার বহন করে সরকার’ এ শ্লোগানকে সামনে রেখে  ২৮ এপ্রিল সোমবার শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে নয়টায় জেলা জজ আদালত চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ রবিউল হাসান। এতে লিগ্যাল এইড কমিটির সদস্য, আইনজীবী, সমাজকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ রবিউল হাসান।
এতে বক্তব্য দেন শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমূল্য কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হায়দার আলী, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোসাদ্দেক ফেরদৌসী, ইমাম হোসেন, একেএম হাবিবুল ইসলাম, শক্তিপদ পাল, সাজেদা পারভীন প্রমুখ ।
সভায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ রবিউল হাসান বলেন, দুস্থ ও অসহায় মানুষের বিনা খরচে আইনি সহায়তা পাওয়ার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে শেরপুরে লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে। দরিদ্র মানুষের যে কোনো আইনগত সহায়তা প্রদানে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

Need Ads
error: কপি হবে না!