মোঃ ফারুক হোসেন, ঢাকা : আগামী ১মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। ওই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা জানান। নোমান বলেন মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশ থেকে রানা প্লাজার ঘটনায় সরকারের কাছে স্মারক লিপি প্রদান ও শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা চেয়ারপারসনের উপদেষ্ট এ্যাড. আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক নুরুলইসলাম খান নাসিম প্রমুখ।




