চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীরামপুর এলাকার নলিয়ার খাল থেকে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। ১৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় এলাকাবাসীর খবরের ভিত্তিতে চিতলমারী থানা পুলিশ লাশটি অর্ধনিমজ্জিত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই ঘটনায় চিতলমারী থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লাশটি খালের মধ্যে ভাসতে দেখে শ্রীরামপুর এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওই এলাকার নলিয়ার খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে শুরহাতাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ আরো জানায়, লাশের গলায় গামছা পেচানো ও তার দুই পা বাঁধা ছিল। তার বয়স ৩০-৩২ বছর। গায়ে সাদা কালো স্টাইপের গেঞ্জি পরা ছিল। এ ব্যপারে চিতলমারী থানার এসআই সোলাইমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং-১৬, তারিখ- ১৮/১০/১৪ ইং। চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, লাশটির পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশের পরিচয় খুজে দেখা হচ্ছে। এ ব্যপারে পুলিশ তদন্ত শুরু করেছে।









