ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা- নওগাঁর ধামইরহাটে আতœ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব মহিলাদের সেলাই ও নকশী কাঁথা প্রশিক্ষন প্রদান করা হয়েছে। ২৭ এপ্রিল বেলা ১২ টায় উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে উপজেলার খড়মপুরে এ প্রশিক্ষন কর্মশালা অণুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, উমার ইউপি চেয়ারম্যান মোঃ হেলাল হোসেন প্রমুখ। ভ্রাম্যমান এই প্রশিক্ষন কোর্সে ৮০ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষন প্রদান করা হয়।




