রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে খুর দিয়ে আঘাত করেছে দুর্বৃত্ত। রবিবার বেলা পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয় কাজলা গেটে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম ইসমাত জাহান সিগমা। সে বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও মুন্নজান হলের আবাসিক ছাত্রী। তাকে রাজশাহী মেডিকেল হাসপাতাল (রামেকে) ৪ নাম্বার ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে আহত সিগমা জনান, রাজশাহীর এবি ব্যাংকের গার্ড মমতাজুল ইসলাম হিমু তার ওপর হামলা করেছে।
প্রতাক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বেলা পৌনে একটার দিকে ব্যাক্তিগত কাজে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেটে গেলে তাকে পিছন থেকে আকস্বিকভাবে এক দুর্বৃত্ত এসে খুর দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খুর দিয়ে আঘাতে তার পিঠের দুই ইঞ্চির মত গভীর হয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে, পরবর্তীতে অবস্থার অবনতি হলে রামেকে ভর্তি করা হয়।
সিগমার সহপাঠিরা বলেন, সিগমার সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল রাজশাহী এবি ব্যাংকের গার্ড মমতাজুল ইসলাম হিমু। কিন্তু কিছুদিন যাবৎ সম্পর্কের অবনতি ঘটে। তাদের ধারণা এই গার্ড তাকে খুর আঘাত করেছে।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, কাজলা গেটে বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে খুর আঘাত করা হয়েছে। আমরা রাজশাহীর এবি ব্যাংকের গার্ড মমতাজুল ইসলাম হিমু বাসা তল্লাশী করেছি, তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারিনি।




