শ্যামলবাংলা ডেস্ক : ২৮ এপ্রিল সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং ৪ মে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সার দেশে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় যৌথ সভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের নামে ‘মিথ্যা’ মামলা, গুম, খুনের ঘটনা ও আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন বলেন, নির্বাচন থেকে দূরে রাখতে নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার নীলনকশা তৈরি করছে।
সংবাদ সম্মেলনে মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।




