ads

শনিবার , ২৬ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১০৬ কেজি স্বর্ণ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৬, ২০১৪ ৬:৩৬ অপরাহ্ণ

gold_airportমোঃ ফারুক হোসেন, ঢাকাঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শুল্ক গোয়েন্দারা শনিবার সকালে অভিযান চালিয়ে ১০৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে। এসব স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে আনিছুর রহমান নামে বাংলাদেশ বিমানের সুপারভাইজারকে আটক করা হয়েছে।শনিবার সকালে বিমানবন্দর আর্মড ব্যাটালিয়ানের (এপিবিএন) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বিমানের একজন কর্মকর্তার সহযোগিতায় বিপুল পরিমান স্বণর্ পাচার করা হবে। এসংবাদের ভিত্তিতে পুলিশ আনিছুর রহমান নামে বাংলাদেশ বিমানের সুপারভাইজারকে আটক করেন। এরপর তার মোবাইল ফোনের সেটটি চেক করে স্বর্ণ পাচার সংক্রান্ত একটি ম্যাসেজ পান। এরপর তার মোবাইলের ম্যাসেজের ভিত্তিতে দুপুর ২ টার দিকে দুবাই থেকে বি-০৫২ নম্বরের একটি ফ্লাইট হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে শুল্ক গোয়েন্দারা ওই বিমানে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে ৯১২টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১০৬ কেজি বা ৩ মণ  ৩ কেজি। এসব স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে আনিছ রহমান নামে একজনকে আটক করা হয়েছে বলে কাস্টমস কর্মকর্তাগণ জানিয়েছেন। কাস্টমসের একজন সহকারী কমিশনার বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বিজি-০৫২ নম্বরের একটি ফ্লাইট দুবাই থেকে ঢাকায় বিপুল পরিমান স্বর্ণ আনা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে আমরা সর্তক থাকি। কিন্তু বাংলাদেশ বিমানের ফ্লাইটটি প্রথমে সিলেট যায়। এরপর সেখান থেকে দুপুর ২ টার দিকে ঢাকায় অবতরণ করে। এরপর ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে ১০৬ কেজি ওজনের ৯১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল  জানান সন্দেহবশত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে আটক করা হয়। এরপর তার মোবাইলের এসএমএস থেকে বিমানের দুবাইয়ের ফ্লাইটে সোনা আসছে বলে আমরা তথ্য পাই। পরে দুপুরে দুবাইয়ের ফ্লাইট বিজি-০৫২ হযরত শাহজালাল বিমানবন্দরে বিমানটি অবতরণের পর তল্লাশি স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Need Ads
error: কপি হবে না!