পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : উপজেলার ঝলমালিয়া পালপাড়া গ্রামে ট্রাক চালকের অপমৃত্যু ঘটনায় স্থানীয় মটর শ্রমিক সকাল ৮-৩০মিঃ থেকে শুক্রবার ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ খবর পেয়ে স্থানীয় আম বাগান থেকে ট্রাক চালক অশান্ত ভট্টাচার্য্য (৫০) এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে মর্গে পাঠাবার পর বেলা ১১-৩০মিঃ প্রশাসনের হস্তক্ষপে অবরোধ তুলে নেয়।

জানাগেছে, অশান্ত ভট্টাচার্য্য পার্শবর্তী কানাইপাড়া গ্রামের শামসুল হক সরদারের ট্রাক ড্রাইভার ছিল। গাড়ীর হেলপার একই এলাকার বিরেন ঋষি। গত ১৬ এপ্রিল রাতে ঝলমলিয়া বাজারে মহাসড়কের ধারে ট্রাক গ্যারেজ করে লক করে প্রতিদিনের মত পাহারা দারদের বলে চালক ও হেলপার বাড়ী চলে যায়। সকালে এসে ট্রাকটি দেখতে না পেয়ে মালিককে খবর দেয়। এ ব্যাপারে থানায় একটি জিডিও হয়। ট্রাকটির সন্ধান দাতাকে ১ লক্ষ টাকার পুরুস্কার ঘোষনা করে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি হারানো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ দিকে পুঠিয়া থানা পুলিশ জিডির সুত্র ধরে চালক অশান্ত ভট্টাচার্য্য (৫০) ও হেলাপার বিরেন ঋষিকে জিজ্ঞাবাদে থানায় নেয়। স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ৫ দিনের সময় চেয়ে তাদের থানা থেকে উদ্ধার করে। শুক্রবার ভোর রাতে অশান্ত ভট্টাপার্য্যকে বাড়ী না পেয়ে আতœীয় স্বজন খুজতে থাকে। এক পর্যায়ে বাড়ীর পার্শের এক আম বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ পৌছার পূর্বেই শ্রমিকরা বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে। পরে বেলা ১১.৩০মিঃ লাশ উদ্ধার করে মর্গে পাঠাবার পর প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।




