ads

বুধবার , ২২ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ই-পাসপোর্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২৩
ই-পাসপোর্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বহুল প্রতীক্ষিত ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ জানুয়ারী বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী‌কে ই-পাস‌পোর্ট হস্তান্তর ক‌রেন। এর মধ্য দিয়ে ই-পাসপোর্টের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। স্বাগত বক্তব্য রা‌খেন ই‌মি‌গ্রেশন ও পাস‌পোর্ট অ‌ধিদফতরের মহাপ‌রিচালক মেজর জেনারেল সাকিল আহ‌মেদ । এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপ‌তিত্বে অনুষ্ঠা‌নে আরও বক্তব্য রা‌খেন, স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সুরক্ষা সেবা বিভা‌গের স‌চিব মোহাম্মদ শহীদুজ্জামান, জার্মান দূতাবাস ঢাকার রাষ্ট্রদূত পিটার। এর আগে ই-পাস‌পো‌র্টের প্রকল্প প‌রিচালক বি‌গ্রে‌ডিয়ার জেনা‌রেল সাইদুর রহমান খান অনুষ্ঠানে এক‌টি তথ্য‌চিত্র উপস্থাপন ক‌রেন।

জানা গেছে, সর্বপ্রথম ই-পাসপোর্ট পাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সবাই ওই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আজ থেকে প্রথমে রাজধানীর উত্তরা, যাত্রবাড়ী ও আগারগাঁও পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ২০২০ সালের মধ্যেই সারাদেশে চালু হবে এই পাসপোর্ট সেবা। প্রতিদিন ২৫ হাজার ই-পাসপোর্ট ইস্যু করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২২ হাজার ৯৪৫ কোটি টাকার ৮ প্রকল্প একনেকে… পরবর্তী সংবাদ সুরের পাখি বুলবুলের ১ম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads