হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে সপ্তাহ ব্যাপি টানা খরতাপ ও লোডশেডিংয়ে যখন জনজীবন অতিষ্ট,তখন গরমে অতি নিত্য প্রয়োজনীয় কলা,ডাব ও লেবুর দাম যেন আকাশচুম্বি।গত কয়েক দিনে এসব পণ্যের দাম বেড়েছে দ্বিগুনেরও বেশি।গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি সবরি কলা প্রতি হালি ৪০-৫০ টাকা, ডাব প্রতিটি ৪০-৪৫ টাকা এবং লেবু প্রতি হালি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান,প্রচন্ড তাপদাহের কারনে কলা,লেবু ও ডাবের চাহিদা অস্বাভাবিক বেড়ে গেছে।তাই বেশি দাম দিয়ে ক্রয় করে চড়া দামে বিক্রি করা ছাড়া তাদের কোন উপায় নেই। তবে ক্রেতারা জানান, ফরমালিন যুক্ত আমদানিকৃত ফল-মূলের চেয়ে গ্রাম-গঞ্জে উৎপাদিত ফরমালিন মুক্ত পণ্যের প্রতি ক্রেতাদের পছন্দ বেশি থাকায় দামও অস্বাভাবিক বেড়েছে। ফলে নিæ আয়ের লোকজনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
হোসেনপুরে ১৪ হাজার জাল টাকাসহ আটক ১

কিশোরগঞ্জের হোসেনপুরে ১৪ হাজার জাল টাকাসহ এক প্রতারককে জনতা হাতে-নাতে আটক করে পুলিশে সৌপর্দ করেছে ।জানাযায়,গত বৃহঃস্পতিবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সীমান্তবর্তী বাকচান্দা বাজারের হাফিজ উদ্দিনের দোকানে ১শ টাকার পণ্যকিনে ১ হাজার টাকার নোটের ভাংতি চাইলে নোটটি দোকানির জাল বলে সন্দেহ হয়। তখন উপস্থিত কয়েকজনকে নোটটি দেখানোর সময় প্রতারক আব্দৃুর রশিদ (৪০) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা আটক করে গনপিটুনি দেয়। খবর পেয়ে উপজেলার গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম রতন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে নান্দাইল পুলিশের নিকট সোপর্দ করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১৪ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। প্রতারক রশিদের বাড়ি পাশের ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার নগাও বলে জানা গেছে।




