ads

শুক্রবার , ২৫ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ কমিটির সদস্যদের প্রশিক্ষণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৫, ২০১৪ ১২:৫২ অপরাহ্ণ
শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ কমিটির সদস্যদের প্রশিক্ষণ

এম.আর.টি মিন্টু শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীরবদী এ.ডি.পি ওয়ার্ল্ড ভিশন কর্র্তৃক ওয়াশ কমিটির ইউনিয়ন ভিত্তিক ৩দিন ব্যাপী সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২২ এপ্রিল হতে ২৪ এপ্রিল সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৩দিন ব্যাপী এ.ডি.পি ওয়ার্ল্ড ভিশন সভা কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিঙ্গাবরুনা ও রানীশিমূল ইউনিয়নের ওয়াশ কমিটির সদস্যরা প্রশিক্ষণে অংশনেন। কমিটির সভ্যগণদের দক্ষতা বৃদ্ধি কল্পে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ওই প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের নিজ নিজ এলাকার সামাজিক, বডি মানচিত্রের মাধ্যমে তাদের এলাকায় সমস্যা চি‎িহ্নত করণ এবং সমস্যা সমাধানের জন্য কার্য পরিকল্পনা তৈরি করেন। ২৪ এপ্রিল, বিকাল ৪টায় প্রশিক্ষণের সমাপনী পর্বে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন- এ.ডি.পি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সেবাস্টিয়ান পিউরী ফিকেশন, স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার জেমস্ উজ্জল শিকদার, প্রজেক্ট অফিসার লুসিয়া চিসাম, স্বাস্থ্য প্রকল্প অফিসার বনানী চিসিম, ট্রেইনার লিও নন্দু গমেজ প্রমূখ। পিউরী ফিকেশন বক্তব্যে বলেন- প্রশিক্ষণে অংশগ্রহনকারীদেরকে প্রশিক্ষণের বিষয় সমূহ প্রত্যেক সদস্যদের নিজের পরিবার থেকে শুরু করে প্রত্যেকের বাড়ির নিরাপদ পানি ও নিরাপত্তা পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখতে হবে। এছাড়া প্রতি প্রশিক্ষনার্থীদেরকে কমপক্ষে প্রত্যেকে ৩টি করে পরিবারকে ওয়াশ কমিটির আওতায় আনার জন্যও আহŸান জানান এই বিজ্ঞ সংগঠক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!