ads

বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাউন্টারে হামলা: ৯ ঘণ্টা পর ময়মনসিংহে বাস চলাচল শুরু

খবর টি পড়েছেন : ৬৭৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ থেকে ৬ জেলায় বাস চলাচল বন্ধ থাকার ৯ ঘণ্টা পর পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের ফলপ্রসূ আলোচনার পর বাস চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী।

Shamol Bangla Ads

তিনি বলেন, বাস বন্ধের পর থেকেই যাত্রীরা গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েন। গাড়ি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন মালিকরাও। এমতাবস্থায় জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ পরিবহন মালিকরাও অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে বাস চালুর সিদ্ধান্ত নেয় পরিবহন নেতৃবৃন্দ। তিনি আরও বলেন, বাস বন্ধে যাত্রীরা ভোগান্তিতে পড়ায় দুঃখ প্রকাশ করছি। কাউন্টার ভাঙচুরের ঘটনায় পরিবহন মালিকরা আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রত্যাশা করছি।

এর আগে দুপুরে নগরীর মাসকান্দায় ইউনাইটেড পরিবহনের বাস কাউন্টারে দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর চালায় একদল যুবক। ওইসময় কাউন্টারে থাকা ল্যাপটপ ও টাকা লুটপাট করা হয়। কাউন্টার ত্যাগ করার আগ মুহূর্তে সড়ক-মহাসড়কে বাস চলাচল করলে বাসে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনার পরপরই বাস মালিকদের মধ্যে বিষয়টি জানাজানি হয়। এমতাবস্থায় সড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় ও ক্ষুব্ধ হয়ে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুস্থ প্রজন্ম গড়তে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে:… পরবর্তী সংবাদ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads