ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘির গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারন দাবিতে গেটে তালা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৪, ২০১৪ ৮:২৬ অপরাহ্ণ
আদমদীঘির গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারন দাবিতে গেটে তালা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি নিয়ে মামলা, শিক্ষকদের মধ্যে দলাদলি ও ৫ শিক্ষকদের সাময়িক বরখাস্ত ও কারন দর্শাও নোটিশ প্রদানকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ মারাত্বক ভাবে বিঘিœত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারনের দাবীতে নোটিশ পাওয়া শিক্ষক সহ কিছু ছাত্রী বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে। বেলা সোয়া ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের হস্তক্ষেপে তালা খুলে দিয়ে শিক্ষকরা কর্মসূচী প্রত্যাহার করে। এ নিয়ে প্রতিষ্ঠানে শিক্ষকদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।

Shamol Bangla Ads

জানাযায়, বগুড়ার আদমদীঘি সদরের গাল্স স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটের সভাপতি পদ নিয়ে বিরোধের জের ধরে আব্দু মহিত তালুকদার ও ছোলায়মান আলী খন্দকারের মধ্যে হাই কোটে মামলা চলছে। বতৃমানে ছোলায়মান আলী খন্দকার সভাপতি দায়িত্ব থেকে বিদ্যালয়ের কার্যকলাপ করছে। এ দিকে এই প্রতিষ্ঠানে বিভিন্ন বিভন্ন সময় চাকুরী বিধি বর্হিভ’ত ভাবে শিক্ষকদের মধ্যে দলাদলি বহিরাগতদের নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করা, অধ্যক্ষকে ভয়ভীতি প্রদর্শন মারপিট ও খুন জখমের হুমুক প্রদান সহ দায়িত্ব ও কতর্ব্যে অবহেলা শৃংখলা পরিপন্থি কার্যকলাপের দায়ে গত ২১ এপ্রিল ম্যানেজিং কমিটির সভাপতি স্বাক্ষরে বিদ্যালয়ের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক নুরে আলম , সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ও ফরিদা খাতুনকে সাময়িক বরখাস্ত ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ফরহাদুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক অনিত চন্দ্র পালকে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবেনা তার ৭ কার্য দিবসের মধ্যে জবাব চেয়ে কারন দর্শাও নোটিশ প্রদান করা হয়।
এদিকে এই প্রতিষ্ঠানের ৫ শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করায় ব্যবস্থা গ্রহনের পত্র প্রেরন করায় ওই শিক্ষকরা ফুসে উঠেছে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারনের দাবীতে গতকাল বৃহস্পতিবার সকালে সাময়িক বরখাস্ত হওয়া ও কারন দর্শাও নোটির পাওয়া শিক্ষকরা ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের গেটে তালা ঝুলে দিয়ে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান নেয়। ফলে কলেজ শাখার ১ম বর্ষের সমাপনি বাংলা পরীক্ষা বন্ধ করে দেয়া হয়। বেলা সোয়া ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বিদ্যালয়ের তালা খুলে দেয়া হয়। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষিকা ফরিদা খাতুন জানান বিধি বহিভুত ভাবে তাদের পত্র দেয়া হয়েছে। ম্যানেজিং সভাপতি ছোলায়মান আলী খন্দকার জানান বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে বিধিগত ভাবে ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান শিক্ষকদের বিধিগত ভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদমদীঘিতে ইউনিয়ন পরিষদ বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেটে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য বরাদ্দ রাখার জন্য এক মত বিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে আদমদীঘির নশরতপুর ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিতহয়। দুর্জয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন বগুড়া জেলা বন্ধন প্রতিবন্ধী সংস্থার আইন সম্পাদক আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমূখ। সভায় ইউপি চেয়ারম্যান তার বাজেটে প্রতিবন্ধী ব্যাক্তিদের উন্নয়নে জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ রাখার ঘোষনা দেন।

আদমদীঘিতে ২ ছাত্রী অপহরন মামলায় আরও ৩ জন আটক

Shamol Bangla Ads

বগুড়ার আদমদীঘির অলোচিত দুই ছাত্রী অপহরন মামলায় পুলিশ গত বুধবার রাতে আরও ৩ জনকে আটক করেছে। াাটককৃতদের মধ্যে পরদিন বৃহস্পতিবার মনিকা রানী দেবনাথ (১৫) নামের স্কুল ছাত্রী অপহরন মামলায় উপজেলার সাওইল গ্রামের নাজমুল হককে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন ও ধামাইল গ্রামের রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। এ নিয়ে এই মামলায় মুল আসামীর পিতা মাতা সহ ৪ জনকে গ্রেফতার দেখানো হলো। মনিকা রানী গত ৩ এপ্রিল অপহরন হয়। অপর দিকে কলেজ ছাত্রী সুরভি আখতার রশ্নি (১৫) অপহরন মামলায় দুপচাঁচিয়া উপজেলার শেরপুর গ্রামের সুমনকে গ্রেফতার করা হয়ে। সুরভি আখতার রশ্নি ৩০ মার্চ অপহরন হয়। অপহরনের দীর্ঘ দিনেও দুই ছাত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!