আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও) : ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী মন্ডুমালা সীমান্তের ওপারে ২৩ এপ্রিল রাত ১০ টায় সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা খলিল (৩০) নামে এক বাংলাদেশীকে আটক করে।

বিজিবি সূত্রমতে, বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই কাশিবাড়ি গ্রামের মোঃ ওলফো’র ছেলে খলিল দেড় মাস আগে ভারতের পান্থপথে কাজ করতে যায়। কাজ শেষে গত বুধবার রাত ১০টার দিকে মন্ডুমালা সীমান্তের ৩৮২/৫ সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টাকালে ভারতের ১২১ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে বার্তা পাঠানো হয়।
বাংলাদেশের পক্ষে মন্ডুমালা ক্যাম্পের নাঃ সুবেদার ইলিয়াশ আলী ও ভারতের পক্ষে ইন্সপেক্টর লক্ষীরাম’র প্রতিনিধিত্ত¡ দেন। মন্ডুমালা সীমান্তের ৩৮২/৪ সাব পিলার এলাকায় বৃহস্পতিবার সকাল ১০.১৫-১১.০০ পর্যন্ত উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। খলিলকে ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে সকাল ৯টায় সোপর্দ করা হয়েছে বলে ইন্সপেক্টর লক্ষীরাম পতাকা বৈঠকে জানান।




