ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজ শেষে দেশে ফিরলেন ৮২ হাজার ৪১৬ হাজি

খবর টি পড়েছেন : ৭৮১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০২৫ সালের পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন ৮২ হাজার ৪১৬ জন বাংলাদেশি হাজি। ১০ জুলাই বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে জানানো হয়েছে, ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৮৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৭৭ হাজার ৩২৯ জন।

Shamol Bangla Ads

হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩৬ হাজার ৮৩৩ জন, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ১২ হাজার ১৬৯ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৬ হাজার ৩৩৩ জন হাজিকে।

এ পর্যন্ত ২১৫টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৬ ও সৌদি এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ৩৪টি ফ্লাইট।

Shamol Bangla Ads

এ বছর হজ পালনের সময় সৌদি আরবে মোট ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৃষ্টি-বন্যায় দুর্ভোগে দেশের লাখো মানুষ পরবর্তী সংবাদ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads