শ্যামলবাংলা স্পোর্টস : ক্রিকেট ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকারের ৪২তম জন্মদিন আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার। ১৯৭৩ সালের এই দিনে মহারাষ্ট্রের মুম্বাই শহরে জন্ম নেওয়া এই বিস্ময়বালক বুধবার ৪১ পেরোলেন।
১৯৮৯ সালের ১৫ নভেম্বর করাচীতে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আসেন আধুনিক ক্রিকেটের এই ডন।
২০০ টেস্ট ম্যাচ থেকে শচীন ৫৩.৭৮ গড়ে রান করেছেন ১৫৯২১। শতক ৫১ টি আর অর্ধশতক ৬৮ টি। ওয়ানডে ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৪৬৩ টি। ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৪৪.৮৩। শতক ৪৯ টি আর অর্ধশতক ৯৬ টি। টেস্টে ইনিংস সর্বোচ্চ রান অপরাজিত ২৪৮ এবং ওয়ানডেতে অপরাজিত ২০০।
সর্বজনবিদিত লিটল মাস্টারের জন্মদিনে তাকে অকৃত্রিম ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।




