চুয়াডাঙ্গা প্রতিনিধি : প্রচন্ড গরমে চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়েছে। অসুস্থ্যরা হচ্ছে, ১০ম শ্রেণীর ছাত্রী আঁখি তারা (১৫), অথৈই (১৪), পপি (১৬), শারমিন সুলতানা (১৫), সান্তনা (১৪), জান্নাতুল ফেরদৌস (১৪), জুঁই (১৫), সৌদিয়া ইসলাম (১৫), ছুম্মা আক্তার (১৬), আলফা আঁখি (১৬), রুমি (১৪), ইতি খাতুন (১৫) ও কথা খাতুন (১৫)। তাদেরকে স্থানীয় ক্লিনিক, কেরু হাসপাতাল ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ্যদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল নয়টার সময় বিদ্যালয়ের ক্লাস শুরু হয়। এর কিছুক্ষণ পর ক্লাস চলাকালে ১০ম শ্রেণীর কয়েকজন ছাত্রী প্রচন্ড গরমে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
বিদ্যালয়রে প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, প্রচন্ড গরমের কারণে এ ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, স্কুল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।




