ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুতে মালয়েশিয়াগামী ২৬ যাত্রী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ২:৫৪ অপরাহ্ণ

Ramu pic coxsbazar-1খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামুতে ২৬ জন মালয়েশিয়াগামী যাত্রীসহ ড্রাইভারকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। ২২ এপ্রিল মঙ্গলবার সকালে রামু উপজেলার মরিচ্যা যৌথ পোষ্টে তুশি নিশু ট্যুরিষ্ট বাস নামের একটি যাত্রীবাহী বাসে তল­াশি চালিয়ে চালকসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে- সোহান, মোঃ এফজুল, দ্বিনে ইসলাম, কাইসার, শাহীন, বেল­াল হোসেন, মোমেন, সাইফউদ্দিন, তাজুল ইসলাম, গফুর মিয়া, আরফান। এদের বাড়ি ঢাকা, সিলেট, হবিগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলার মানুষ রয়েছে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

১৭ বিজিবি’র নায়েব সুবেদার ফজলুল হক জানান, আনন্দ ভ্রমণের নাম করে জয় ট্যুরিজমের মালিক মোঃ নুর নামে এক ব্যক্তি ট্যুরিষ্ট বাস তুশি নিশুতে করে আটককৃত ব্যক্তিদেরকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কক্সবাজার কলাতলি থেকে টেকনাফ নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!