ads

বুধবার , ১৫ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫০, আক্রান্ত ১২৩১

খবর টি পড়েছেন : ১৩৯
দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫০, আক্রান্ত ১২৩১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১৯ জনসহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে। ১৫ এপ্রিল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ব্রিফিংয়ে আরও জানানো হয়, নতুন করে ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়।

Shamol Bangla Ads

অনলাইনে ব্রিফিংয়ে আরও যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এর আগে ব্রিফিংয়ের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন বলে জানান মন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোয়াইন ফ্লুর চেয়ে করোনাভাইরাস ১০ গুণ বেশি প্রাণঘাতী:… পরবর্তী সংবাদ করোনায় সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপকের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads