গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি : গোসাইরহাটে জাটকা নিধন অভিযান অব্যাহত রয়েছে। গত ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে গোসাইরহাটের মেঘনা নদীতে অভিযান চালিয়ে উপজেলা মৎস অধিদপ্তর ৪৩ কেজী জাটকা এবং ৩০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। এ অভিযানের নেতৃত্ব দেন জনাব কামরুন নাহার, উপজেলা নির্বাহী অফিসার গোসাইরহাট, তাকে সহযোগিতা করেন, জনাব সৈয়দ মান্নান আলী ওসি, আনোয়ার হোসেন মৎস কর্মকর্তা, অভিযানকারী দল মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরন করে দেন এবং জালগুলো আগুনে পুড়ে ফেলেন।




