মনির হোসেন পাটওয়ারী,রামগঞ্জ(লক্ষ্মীপুর) : রবিবার ৪ মে বিকাল ৪টার দিকে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা পূর্ণবাসন সংস্থার পক্ষ থেকে নব নির্বাচিত লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল ও উপজেলা চেয়ারম্যান সহ পৌর মেয়রকে সংবর্ধনা ত্রেুস্ট প্রদান করা হয়েছে। প্রাক্তন ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা মফিজুল হায়দারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পধান অতিথি সংসদস্য লায়ন এম এ আউয়াল, বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান,বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, পৌর মেয়র বেলাল আহম্মদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম,রামগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্ঠা শাহাজাহান বাবুল মোল্লা, জেলা ইউনিট সহ-কমান্ডার আবুল হোসেন সূফী, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বাচ্চূ ,উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছালেহ আহম্মদ, জেলা বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী , বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার পাটওয়ারী , রামগঞ্জ মুক্তিযোদ্ধা পূর্ণবাসন সংস্থার মহাসচিব মোঃ ইছমাইল আটিয়া,সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন পাটওয়ারী, সাধারন সম্পাদক পাটওয়ারী হোসেন শরীফ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যন্যা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রজম্ম, জেলা-উপজেলা সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।




