ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশ ৫ বছরের সাজা প্রাপ্ত ও জামাতের এক কর্মিকে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে খুলনার খালিশ পুর নামক এলাকা থেকে আমুয়া ইউনিয়নের বাঁশ বুনিয়া গ্রামের মনেজ সিকদারের ছেলে ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী শাহ আলম (৩০) কে থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই সালাম, ও এ এস আই যোগেষ গ্রেফতার করে। অপরদিকে উপজেলার আওরাবুনিয়া এলাকা থেকে পুলিশ জামাতের কর্মি আব্দুল ছোবাহান (৪২)কে গ্রেফতার করে ঝালকাঠি কোর্টে প্রেরন করেন।
কাঁঠালিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের মালামাল উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া ইউনিয়নের বিল ছোনাউটা এলাকার ৭ নং ওয়ার্ডের আজিজুল চৌধুরী দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছিলো। গত কাল কাঠালিয়া উপজেলার বিদ্যুৎ প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান গোপন সংবাদ পেয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের মালামাল উদ্ধার করে। এবং অবৈধ সংযোগ কারীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির দায়ে আইন গত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের কে জানান।




