ads

সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছেন ৩ চিত্রনায়িকা

খবর টি পড়েছেন : ২০২
ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছেন ৩ চিত্রনায়িকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের পাশাপাশি অনেক অভিনেত্রী আছেন যারা অভিনয় ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন। এবার ওই তালিকায় নাম লেখাতে চলেছেন বর্তমান সময়ের ৩ চিত্রনায়িকা আঁচল আঁখি, বিপাশা কবির ও রোমানা নীড়। যৌথভাবে ‘থ্রি ডিভাস’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন তারা।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে আঁচল আঁখি বলেন, ‘অনেক দিন ধরেই একটা শোরুম ওপেন করার পরিকল্পনা করে আসছিলাম। এবার আমাদের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। আফতাবনগর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন একটি শোরুম ভাড়া নিয়েছি। আগামী ১০ ফেব্রুয়ারি ওই শো রুমের উদ্বোধন করবো।’

বিপাশা কবির বলেন, ‘শুটিংয়ের কারণে আমাদের প্রতিনিয়ত মেকআপ নিতে হয়। ফলে কোন প্রসাধনী ভালো সে বিষয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে। আশা করছি, ক্রেতারা আমাদের কাছে এলে সঠিক পণ্য পাবেন। এখানে আমরা জুয়েলারি থেকে শুরু করে মেয়েদের ড্রেস, রূপচর্চার বিভিন্ন প্রসাধনী আমদানি করব এবং আমাদের বিস্বাস আছে আমরা সফল হবো।

Shamol Bangla Ads

রোমানা নীড় বলেন, ‘আমাদের ৩ জনের মনের মিল অনেক ভালো। আমরা বান্ধবী হলেও বোনের মতোই চলাফেরা করি। এ ব্যবসাটা ধীরে ধীরে লিমিটেড কোম্পানিতে রূপ দিতে চাই।’

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে তারা ভালো বন্ধু। অবসর পেলেই গল্প ও আড্ডায় মেতে উঠেন। আঁচল-রোমানা নীড় ও বিপাশা কবিরের হাতে বর্তমানে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এসব ছবির শ্যুটিং নিয়েও ব্যস্থ সময় পাড় করছেন ওই ৩ জনপ্রিয় অভিনেত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ঢাকা উত্তর সিটি মেয়র…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads