ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীতে ডিজিটাল মেলা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ২:৪৬ অপরাহ্ণ
চিতলমারীতে ডিজিটাল মেলা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ডিজিটাল মেলা বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার, চিতলমারী প্রেসক্লাব সভাপতি ও পাক্ষিক কন্ঠধ্বনি পত্রিকার সম্পাদক মুন্সী দেলোয়ার হোসেন, মেলা কমিটির আহবায়ক উপজেলা প্রকৌশলী অমিতাভ সানা, কৃষি কর্মকর্তা আবুল তালহা, হিসাব রক্ষন অফিসার মোঃ তৈয়াবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহাগ ঘোষ, সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ, এস,এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ, বিভাষ দাস প্রমূখ।

এক চিলতে বৃষ্টির অভাবে সব্জি চাষ ব্যাহত

Shamol Bangla Ads

এক চিলতি বৃষ্টির আভাবে মানবজীবন যেমন অতৃষ্ট তেমনি ব্যাঘাত ঘটছে সব্জি চাষে। চিতলমারীতে ব্যাপক ভাবে সব্জির চাষ হয়। সব মৌসুমের বিভিন্ন সব্জি চাষ করে থাকে এ এলাকার চাষিরা। শীতের মৌসুমে টমেটো, ফুলকপি, পাতাকপি,মূলাসহ আরো অনেক সব্জি। কিন্তু এ মৌসুমে বৃষ্টি না হওয়ায় সোনালী আঁশখ্যাত পাটের পাতা পুড়ে যাচ্ছে। সাধারণত পাট চাষে সেচ লাগে না। বৃষ্টির পানির উপর নির্ভর করে পাট চাষীরা। বৃষ্টির অভাবে এ পাট চাষে ব্যঘাত ঘটতে পারে। তেমনি আগাম পুঁইশাক, লাউ, বরবটি, চিচিঙ্গা সব্জি চাষে বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভবনা রয়েছে। বর্তমানে চিংড়ী মাছের রেনু (পোনা) ছাড়ার সময় হলেও বৃষ্টি না থাকায় মাছ চাষীরা ঘেরে মাছের পোনা ছাড়তে পারছে না। ফলে চিংড়ি শিল্পে মৎস্য চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি আগমনে বিলম্বিত হলে হোয়াইট গোল্ড খ্যাত এ খাতে ধ্বস নামবে এবং দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে চাষীরা পড়বে আর্থিক সংকটে।

 

চিতলমারীতে ২৫২ জনকে মাতৃত্ব কালীন ভাতা প্রদান

Shamol Bangla Ads

বাগেরহাটের চিতলমারীতে ৭টি ইউনিয়নের ২৫২ জন গর্ভবতী মহিলাকে মাতৃত্ব কালীন ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ৭টি ইউনিয়নের ২৫২ জনকে ২১শ করে টাকা প্রদান করা হয়। দু’বছর মেয়াদী প্রতি ইউনিয়নে ৩৬ জন করে গর্ভবতী মহিলাকে ২০১৩ জুলাই থেকে ২০১৫ জুন পর্যন্ত দুটি ভাগে ভাগ করে ৫ লক্ষ ২৯ হাজার ২শ টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব ও মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা সহ ইউপি সদস্য ও সদস্যারা।

Need Ads
error: কপি হবে না!