চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খোদেজা বেগম (৫০) নামে এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই মহিলার মেয়ে সাগরিকা (২৫)। ১৮ এপ্রিল শুক্রবার রাতে ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ওই মহিলা তার মেয়েকে নিয়ে করিমন যোগে ভুলটিয়া গ্রামে জামাতার বাড়ি যাচ্ছিল। এসময় নয়মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তারা দুজনেই গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই খোদেজা বেগমের মৃত্যু হয়।




