ads

সোমবার , ১৪ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৪, ২০১৪ ১:০২ অপরাহ্ণ

bhukd_শ্যামলবাংলা ডেস্ক : সোমবার ভোরে নতুন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপন সংস্কৃতির আবহে বাংলা বর্ষবরণে মেতে উঠেছে সমগ্র বাঙালি জাতি। বর্ণিল আয়োজন আর প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণের উৎসব-আনন্দে উদ্বেল মানুষের ঢল নেমেছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। রাজধানীর পথে পথে নেমেছে উৎসবমুখর নগরবাসীর ঢল। চারুকলা, রমনা, টিএসসি লোকে লোকারণ্য। লাল-সাদা পোশাকের সমাহার। বাজছে ঢোল, ডুগডুগি। পথে পথে ভেঁপু। বসেছে লোকজ খেলনা, কারুপণ্যের পসরা। চলছে কেনাকাটা।
রমনা অশ্বত্থমূলে (বটমূল নয়) ছায়ানটের ঐতিহ্যবাহী সমবেত বৈশাখী আবাহনের মাধ্যমে সূচনা হয় বর্ষবরণ অনুষ্ঠানের। এরপর পহেলা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। ছায়ানটের অনুষ্ঠান শেষে শোভাযাত্রায় যোগ দেন হাজারো মানুষ। কারও হাতে বাঘের মুখোশ, কারও হাতে হাতপাখা, কেউবা নিয়েছেন একতারা-দোতরা। বাঙালির ঐতিহ্যকে ধারণ করে ওই মঙ্গল শোভাযাত্রা। রাজধানীবাসী ছাড়াও দূর-দূরান্ত থেকে এসে অনেকেই যোগ দেন এ শোভাযাত্রায়। ঢাক-ঢোল-বাঁশি বাজিয়ে, বেলুন ফূলিয়ে, শোলার পাখি, পুতুল, পায়রার মতো নানা প্রতীক সঙ্গে নিয়ে বৈশাখী সাজে এ শোভাযাত্রায় যোগ দেন সব বয়সের সব শ্রেণী-পেশার মানুষ। বাঙালি ঢঙে বৈশাখী পোশাকে তরুণ-তরুণী-যুবাসহ সব বয়সের নারী-পুরুষ গালে আল্পনা এঁকে এ শোভাযাত্রার মাধ্যমে ফুটিয়ে তুলেছে শতভাগ বাঙালিয়ানা। সোমবার সকালে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সকাল থেকেই জোয়ারের মতো মানুষের ঢেউ উপচে পড়েছিল ঢাকার অলিগলিতে।
পহেলা বৈশাখ উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। বাংলা নববর্ষ উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ এডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক শুভেচ্ছা বাণী দিয়েছেন। এদিকে বর্ষবরণের সকল প্রস্তুতি গতকালই সম্পন্ন হয়েছে। নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীতে যানবাহন চলাচলসহ সন্ধ্যা ৬টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করার বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থলকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।
রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের আমলে বৈশাখ থেকে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। বর্ষ শুরুর সেই দিনটিই এখন বাংলাদেশীদের প্রাণের উৎসব। বাদশাহ আকবরের নবরতœ সভার আমির ফতেহ উল্লাহ সিরাজি বাদশাহি খাজনা আদায়ের সুবিধার জন্য ফসলি সালের শুরু করেছিলেন হিজরি চান্দ্রবর্ষকে বাংলা সালের সঙ্গে সমন্বয় করে। তিনি পয়লা বৈশাখ থেকে বাংলা নববর্ষ গণনা শুরু করেছিলেন। আর বৈশাখ নামটি নেয়া হয়েছিল নক্ষত্র ‘বিশাখা’র নাম থেকে।
এদিকে নববর্ষ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রমনা বটমুলসহ রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। ইতোমধ্যে রমনা, সোহরাওয়ার্দী পার্ক ও ধানমণ্ডির রবীন্দ্র সরোবরকে কেন্দ্র করে ডিএমপি’র পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পোশাকধারী ও গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!