ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নারী-শিশু পাচার রোধসহ চোরাচালান প্রতিরোধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নকসী বিজিবি ক্যাম্পের উদ্যোগে এক সভা গতকাল রোববার নলকুড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিজিবি ২৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ওসি তদন্ত গোলাম মোর্শেদ, নকসী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুর রহমান, উপজেলা মহিলা সাবেক ভাইস চেয়ারম্যান জেবুন নেছা হক কূহিনুর, নলকুড়া ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি এম মোকাদ্দেস আলী, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জরুল হক প্রমূখ। এ সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।




