মেহের আমজাদ,মেহেরপুর : মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চ মেহেরপুর জেলা আহŸায়ক কমিটির আলোচনা সভা গতকাল শনিবার বেলা ১১টায় আমঝুপি নীলকুঠি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযোদ্ধা বশির আহম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, আলতাফ হোসেন, চাঁদ আলী, আব্দুল লতিফ প্রমুখ। সভার সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযোদ্ধা বশির আহমেদকে সভাপতি ও আমিরুল ইসলামকে সদস্য সচিব করে মোট ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
মেহেরপুরে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সাংগাঠনিক সভা অনুষ্ঠিত

সম্মিলিত প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৪ টায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে এক সাংগাঠনিক সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার মেহেরপুর জেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোর্তজা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈনিক কল্যাণ সংস্থার কেদ্রীয় জেনারেল সেক্রেটারি (অবঃ) সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শাখার সভাপতি সার্জেন অবসর প্রাপ্ত সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শাখার সহসভাপতি (অবঃ) ওয়ারেন্ট অফিসার আকবর আলী, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) কুতুবউদ্দিন, সদস্য (অবঃ) ওয়ারেন্ট অফিসার শাহিনুর রহমান প্রমুখ।




