আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার স্টেশন কলোনীতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র নেতৃত্বে চোরাচালান বিরোধী ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার টাকার মূল্যে এক হাজার প্যাকেটের বেশী ভারতীয় জিরা উদ্ধার করেছে। ৫ মে সোমবার দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিজিবি ৪৩ ব্যাটালিয়নের অপারেশন অফিসার ক্যাপ্টেন রাইসুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

ট্রাস্কফোর্স সান্তাহার এলাকার কলোনীর বিভিন্ন কোয়াটারে তল্লাশী চালিয়ে। উল্লেখিত পরিমান ভারতীয় জিরা আটক করা হয় বলে বিজিবি”র ওই কর্মকতা সাংবাদিকদের জানান।
আদমদীঘিতে হত্যার উদ্যেশে মারপিট ও নারীর শ্লীলতাহানির অভিযোগে স্বামী স্ত্রী সহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আদমদীঘির সান্তাহার লকু সিভিল কলোনীতে পারিবারিক কলহের জের ধরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ ভাবে বসতবাড়ীতে অনাধিকার প্রবেশ করে শ্বাসরোধে হত্যার উদ্দেশ্যে মারপিট নারীর শ্লীলতাহানি ও সোনার গহনা চুরির অভিযোগে স্বামী স্ত্রী ও ছেলেকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার রাতে লকু সিভিল কলোনীর বাসিন্দা মুক্তার হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামীরা হলো একই এলাকার আব্দুল হানিফ (৩৫) তার স্ত্রী লিপি (২৫) ও ছেলে আনন্দ (১৮)।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাযায়, পারিবারিক কলহের জের ধরে গত ২৭ এপ্রিল বেলা ২ টায় বাদী মুক্তার হোসেনের বাড়ীতে প্রতিপক্ষ সহ আরও ৫/৬ জন অচেনা লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনাধিকার প্রবেশ করে মুক্তার হোসেনকে মারপিট ও তার স্ত্রী শাহানাজ বেগমকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা ও বিবস্ত্র করে তার কানের সোনার দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়। পরে আহত শাহানাজকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়।




