লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুরের গুঠাইল সড়কে দুধর্ষ ডাকাতির হয়েছে। শনিবার সন্ধ্যায় ইসলামপুর-গুঠাইল সড়কে দেলিপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। ডাকাতিকরে পালানো সময় এলাকাবাসী আঃ রহিম (৪০) নামেএক ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

জানা যায়, মেলান্দহ উপজেলার মেসার্স শাহা স্টোরের কর্মচারী সোহেল মার্কেটিং শেষে দুই লাখ ৫৭হাজার টাকা নিয়ে অটো বাইক যোগে মেলান্দহে ফেরার পথে ইসলামুপর-গুঠাইল সড়কের দেলিপাড় নামক স্থানে পৌছলে দুটি মটর সাইকেল যোগে চারজন ডাকাত অটোর গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সোহেলের নিকট থেকে টাকা নিয়ে পালোর সময় জনতা রহিমকে আটক করে গণপিটুনী দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ধৃত ডাকাতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।ডাকাত আঃ রহিমের বাড়ী মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের গবিন্দপুর বলে জানা গেছে।




