ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈশাখের অ্যালবাম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ১:৪৩ অপরাহ্ণ

SwapnoUraila_শ্যামলবাংলা বিনোদন : পহেলা বৈশাখ উপলক্ষে নানা স্বাদের গান নিয়ে বেশকয়েকটি একক ও মিক্সড অ্যালবাম বাজারে এসেছে। ওই অ্যালবামগুলো বাজারজাত করছে তিন প্রকাশনা সংস্থা জি সিরিজ, লেজার ভিশন এবং সিডি চয়েস।
বৈশাখ উপলক্ষে জি সিরিজ ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে বেশকটি একক, মিশ্র ও ব্যান্ড অ্যালবাম প্রকাশিত হচ্ছে। ইতোমধ্যে অগ্নিবীণা বাজারে এনেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সর্বকনিষ্ঠ সৈনিক শান্তনু বিশ্বাসের তৃতীয় একক অ্যালবাম ‘খড়কুটো’। ১১টি গানের অ্যালবামের সবগুলো গানের কথা, কণ্ঠ ও সুর শান্তনু বিশ্বাসের। কণ্ঠশিল্পী সালমার একক ‘স্বপ্ন উড়াইলা’ বাজারে আনছে জি সিরিজ। দু বছর বিরতির পর প্রকাশিত হচ্ছে তার একক অ্যালবাম। তার অ্যালবামে ৯টি গান রয়েছে। অগ্নিবীণা বাজারে এনেছে সংগীতশিল্পী সন্দীপনের সপ্তম একক অ্যালবাম ‘বন্ধু পরবাসী’। ফোক ধাঁচের ৮টি গান নিয়ে সাজানো অ্যালবামের সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক কৌস্তভ সেন বরাট। অগ্নিবীণা বাজারে আনছে পাপিয়া সারোয়ারের রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘চোখের দেখা প্রাণের কথা’। ৮টি গানের অ্যালবামে ৩টি গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তার মেয়ে জিশা সারোয়ার। জি সিরিজের বৈশাখী অ্যালবামের তালিকায় রয়েছে বিউটির ‘দুই চোখেতে লালন আমার’, পলবাসার ‘জানতে চাও যদি’, সানিয়া সাবরিনের ‘সত্যি করে’ এবং এ.এইচ.বকুল ও সুমির দ্বৈত অ্যালবাম ‘রাত নিঝুম’।
পহেলা বৈশাখে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস বাজারে ৭টি অ্যালবাম আনছে। এগুলোর মধ্যে একক অ্যালবামের পাশাপাশি বেশকটি মিক্সড অ্যালবামও রয়েছে। সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হবে শিল্পী শাহেদের অ্যালবাম ‘খোদা জানে’। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন শাহেদ, আহমেদ হুমায়ূন, আদনান এবং রাহুল মুৎসুদ্দী। তিনটি দ্বৈত গানে শাহেদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফারাবী, সিঁথি ও স্বরলিপি। তিন তরুণ গীতিকার ফয়সাল রাব্বিকীন, স্নেহাশীষ ও আশিক বন্ধুর লেখা গান নিয়ে প্রকাশিত হবে তিনটি অ্যালবাম। অ্যালবামগুলো হল ‘শুধু ভালোবাসা’,‘উদাহরণ’ এবং ‘রোড নং-১’। বৈশাখের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে মিক্সড অ্যালবাম ‘বৈশাখী ঝড়’। প্রকাশিতব্যর তালিকায় রয়েছে নাসিফ অনি ফিচারিং ‘যায় না ভোলা’ এবং আহমেদ চপল ফিচারিং ‘যখনই ছুঁয়ে যাও তুমি’।
পহেলা বৈশাখ উপলক্ষে ১২টি অ্যালবাম নিয়ে আসছে লেজারভিশন। মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র ‘তারকাঁটা’র অডিও অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে লেজারভিশন। আরফিন রুমির সংগীত পরিচালনায় অ্যালবামে গান গেয়েছেন বেবী নাজনীন, আরফিন রুমি, কনা, পারভেজ, পূজা, লিজা, খেয়া এবং ভারতের সুনিধি চৌহান, মমতা শর্মা, পলক মুচাল। অ্যালবামে শোনা যাবে ‘তুমিহীনা’, ‘আমি তুমি’, ‘জলসা ঘর’, ‘বন্ধন’, ‘তারকাঁটা’ সহ ৯টি গান। বৈশাখ উপলক্ষে ব্যান্ডদল শিরোনামহীনের অ্যালবাম ‘শিরোনামহীন’ বাজারে আনবে তারা। এ প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশিতব্যর তালিকায় রয়েছে ‘গানে গানে তুমি’। অ্যালবামের গানগুলো লিখেছেন কাওসার আহমেদ কাজল। গেয়েছেন সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, আসিফ আকবর, কিশোর, রিংকু, মুহিন, শশী ও লিজা। এতে ১টি ইন্সট্রুমেন্টালসহ মোট ১০টি গান রয়েছে। লেজারভিশনের তালিকায় আরও রয়েছে রাকিব মোছাব্বিরের ৫ম ফিচারিং অ্যালবাম ‘নন্দিনী’, কণ্ঠশিল্পী শোভন ডি কস্টার একক অডিও অ্যালবাম ‘চোখের আড়ালে’, সোহেল রাজ ফিচারিং মিক্সড অডিও অ্যালবাম ‘গন্তব্য অচিনপুর’, শামীম আলমের প্রথম একক অডিও অ্যালবাম ‘ভালোবাসি তোমাকে’ এবং কণ্ঠশিল্পী শামীম উদ্দিনের একক অডিও অ্যালবাম ‘দিবানিশি’। বৈশাখ উপলক্ষে দুটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম আনছে লেজারভিশন। এগুলো হল ‘তরী এল তীরে’ এবং ‘আমার যে গান’।‘তরী এল তীরে’ অ্যালবামে কণ্ঠ দিয়েছেন বেলী নাহা এবং এহসান রাহী। ছায়া কর্মকারের গাওয়া ১০টি গান নিয়ে সাজানো হয়েছে ‘আমার যে গান’। রাধারমণের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে কণ্ঠশিল্পী বিশ্বজিৎ রায়ের লোকগীতির একক অডিও অ্যালবাম ‘রাধারমণের গান।’ এর সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। অডিও অ্যালবামের পাশাপাশি ‘এলভি টপ চার্ট -১১’ নামে একটি মিউজিক ভিডিও অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে লেজারভিশন। এতে লেজারভিশন থেকে প্রকাশিত ১০টি অডিও গানের মিউজিক ভিডিও স্থান পেয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!