আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জি.এম.দেলোযার হোসেন কে শুক্রবার বিকালে গণসংবর্ধনা দেয়া হয়েছে। ঢাকা থেকে আমতলী ফেরার পথে শাখারিয়া, আমড়াগাছিয়া, ঘটখালী, আমতলী এ,কে স্কুল মোড়,ও পৌরশহরের আব্দুল্লাহ সুপার মার্কেটে বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ ফুল ও মালা দিয়ে তাকে সংবর্ধিŸত করে। সংবর্ধ্বনা অনুষ্ঠান গুলোতে আমতলীর পৌর মেয়র মো. মতিয়ার রহমান, সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু ,জেলা আ.লীগ প্রবিন নেতা আ. মান্নান মৃধা সাথে ছিলেন । এ সময় উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মো. মজিবর রহমানকেও ফুলেল শুভেচছা জানানো হয়।
সংবর্ধ্বনা চলাকালে উপজেলা চেয়ারম্যান জি.এম.দেলোয়ার বলেন আজীবন গনমানুষের উন্নয়নের জন্য কাজ করে যাবো
আমতলীতে এনজিও ব্যুরো পরিচালক

বরগুনার আমতলীতে শুক্রবার সকালে এনজিও ব্যুরো ডিরেক্টর মো. হেলাল উদ্দিন আমতলী উপজেলার বে-সরকারী সংস্থা এনএসএস পরিচালিত রি-কল প্রকল্প পরিদর্শন করেছেন।শুক্রবার সকালে রি-কল প্রকল্পের আওতায় গুলিশাখালী ইউনিয়নের শাপলা গনসংগঠন পরিদর্শন ও মতবিনিময় করেন।এ সময় এনএসএস নির্বাহি পরিচালক শাহাবুদ্দিন পান্না তার সাথে ছিলেন।




