ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় আ’লীগ নেতা ড. মাহবুব ইসলামের গণসংযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ১১:২৭ পূর্বাহ্ণ
ডুমুরিয়ায় আ’লীগ নেতা ড. মাহবুব ইসলামের গণসংযোগ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল ইসলাম শুক্রবার দিনব্যাপি উপজেলার খর্নিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় ও গণ-সংযোগ করেন। তিনি দেশের চলমান রাজনীতি ও সরকারের সাফল্য তুলে ধরে সকলকে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার আহবান জানান।এ সময় তিনি খর্নিয়া বাজার, নুতনরাস্তা মোড়, গোনালি, ও বেলতলা এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে কথা বলেন। তখন তার সাথে ছিলেন, মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক, আঃ’লীগ নেতা শেখ ফজলে করিম, শেখ মুজিবুর রহমান,এনামুল হক, আকরাম সরদার, আঃ হাকিম, শেখ কামরুজ্জামান টিপু, সঞ্জয় বিশ্বাস, জাহাবুর রহমান, আছাদ মোড়ল, শেখ মাসুদ রানা, ওলিয়ার রহমান, টুটুল শেখ, সাগর খান, কাজী হাসান, ও সোহেল সরদার প্রমুখ। এ ছাড়া তিনি গোনালী মধ্যপাড়া জামে মসজিদে দশ হাজার টাকা অনুদান দেন।

Shamol Bangla Ads

ডুমুরিয়ার আলহাজ্ব ইয়াকুব আলী জমার্দ্দারের ইন্তেকাল

ডুমুরিয়ায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজ সেবক আলহাজ্ব ইয়াকুব আলী জমার্দ্দার গতকাল শুক্রবার সকালে খুলনার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহি……রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভূগছিলেন। মৃত্যুকালে ৩স্ত্রী, ৯ পুত্র সন্তান, ৪ কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন। তাঁর নিহতের খবর পেয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ তাঁকে শেষবারের মত দেখতে উপজেলা সদরের মির্জাপুরস্থ বাড়িতে হাজির হয়। পরে বিকেল ৫টায় স্থানীয় সাজিয়াড়া জামে মসজিদে নামাজের জানাজা শেষে ডুমুরিয়া বাজারের জমার্দ্দার মার্কেটের মসজিদ সংলগ্ন স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!