ads

সোমবার , ২০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

খবর টি পড়েছেন : ১৫৯
সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীতে সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় করা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দুইজনকে খালাস দিয়েছেন। ২০ জানুয়ারি সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম ওই মামলার রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মুফতি মঈন উদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি আবদুল হাই, মুফতি শফিকুর রহমান ও নুর ইসলাম।এদের মধ্যে মুফতি মঈন উদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক।
জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানও এই মামলার আসামি ছিলেন। অন্য একটি মামলায় তার ফাঁসি কার্যকর হওয়ায় এই মামলা থেকে তাকে বাদ দেওয়া হয়। মামলা থেকে খালাস পাওয়া দু’জন হলেন- মশিউর রহমান ও রফিকুল ইসলাম মিরাজ।
১৯ বছর আগে ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির লাল পতাকা সমাবেশে বোমা হামলা চালানো হয়। এতে দলটির পাঁচ কর্মী নিহত হন। নৃশংস ওই হামলার ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মনজুরুল আহসান খান মতিঝিল থানায় মামলা দায়ের করেন। দুই বছর পর ২০০৩ সালের ডিসেম্বরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মোমিন হোসেন। এরপর আদালতের আদেশে ২০০৫ সালে আবার মামলাটির তদন্ত শুরু হয়। সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০১৩ সালের ২৭ নভেম্বর সিআইডি পরিদর্শক মৃণাল কান্তি সাহা ১৩ আসামির বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার জানান, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে মোট ১০৬ সাক্ষীর মধ্যে ৩৮ জন সাক্ষ্য দেন। তবে আসামিপক্ষে কেউ সাফাই সাক্ষ্য দেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ই-পাসপোর্টের জন্য প্রধানমন্ত্রীর ফটো নেওয়া হয়েছে পরবর্তী সংবাদ লালদীঘিতে ২৪ আ’লীগ কর্মী হত্যা মামলায় ৫ জনের…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads