ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ দিন পর তিমি সংরক্ষণের উদ্যোগ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১১, ২০১৪ ৬:১৬ অপরাহ্ণ

AMTALI.PIC- timiআমতলী (বরগুনা) প্রতিনিধি :  অবশেষে ১০  দিন পর বরগুনা জেলার তালতলী উপজেলার পায়রা নদীর মোহনায় ভেসে আসা তিমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে খুলনা অঞ্চলের বন বিভাগের শাখা ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট অ্যান্ড ন্যাচার কনজারভেশন ডিভিশন (ডব্লিউএমএনসিডি)।

Shamol Bangla Ads

ডব্লিউএমএনসিডির পরিদর্শক রাজু আহমেদ  জানান, তিমিটির শরীরের মাংস পচানোর জন্য বুধবার সকালে তিমিটি মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়। তিমির হাড় সংগ্রহের জন্য এক মাস পর মাটির ভেতর থেকে তোলা হবে। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

তালতলী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মলায় কুমার জানান, তিমিটির হাড় সংরক্ষণে বন বিভাগের নলবুনিয়া ক্যাম্পের সদস্যরা সার্বক্ষণিক দেখাশোনা করবেন।

Shamol Bangla Ads

উলে­খ্য, ৩০ মার্চ পায়রা নদীর মোহনায় স্থানীয় জেলেরা তিমিটি ভাসতে দেখে রশি দিয়ে বেঁধে জয়ালভাঙা এলাকায় স্থানে নিয়ে আসে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!