তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : মফস্বলের শিক্ষা ব্যবস্থা নিয়ে ত্রিশ মিনিটের ডকুমেন্টারী ফিল্ম তৈরী করছেন সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক। মফস্বলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কলেজ শিক্ষা ব্যবস্থা পর্যন্ত সম্প্রতি সময়ে যে পরিবর্তন আসছে তা নিয়ে কাজ করবেন তিনি। আজ শনিবার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পাচটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ডকুমেন্টারী ফিল্মটির শুটিং করা হবে।প্রতিষ্ঠান গুলো সোনার বাংলা কলেজ, কুসুমপুর সরকারী প্রাথমকি বিদ্যালয়, বুড়বুড়িয়া ফাতেমা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় ও নানুয়ার বাজার সুন্নীয়া দাখিল মাদ্রাসা। অন্যঅন্য জায়গার শুটিং গুলো এই মাসের মধ্যই শেষ করা হবে ।ডকুমেন্টারীটিতে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাবিদ ড:আনিসুজ্জামান সহ সংশ্লিস্ট ব্যাক্তিদের সাক্ষাতকার থাকবে।
ডকুমেন্টারীটির নির্মাতা সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক দীর্ঘদিন কুমিল্লার স্থানীয় পত্রিকা গুলোতে কাজ করেছেন, এখন তিনি ঢাকায় স্টামর্ফোড বিশ্ববিদ্যালয়ে গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন এবং ঢাকায় সাংবাদিকতা করছেন।




