ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ওএমএস’র চাল বিক্রি শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৫:৫৪ অপরাহ্ণ
শ্রীবরদীতে ওএমএস’র চাল বিক্রি শুরু

এম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ওএমএস’র চাউল বিক্রি শুরু হয়েছে। ৯ এপ্রিল সকাল ১০টায় এই কার্যক্রম শুরু হয়ে প্রতিদিন সকাল ৯টা হতে স্টক শেষ না হওয়া পর্যন্ত চলমান আছে। দেশের আকালকালীন সময়ে সরকার ভূখাদের সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিলে হত দরীদ্র ভোক্তারা এই সুবিধা অর্জন করে। উপস্থিত প্রত্যেক ক্রেতারা প্রতি কেজি ২৪ টাকা দরে মাস্টার রুলে টিপ/স্বাক্ষর দিয়ে ৫ কেজি করে চাউল নগদ অর্থ পরিশোধের মাধ্যমে পৌর শহরের ৬টি পয়েন্ট হতে ক্রয় করতে দেখা গেছে। পয়েন্টগুলো হতে লাইসেন্স ধারী ডিলারদের মধ্যে-টি.এন্ড.টি রোডে জান্নাতুল ইসলাম টুটুল, কলেজ রোডে গোলাম কিবরিয়া তারা, উত্তর বাজারে জিয়াউর রহমান মানিক, পশ্চিম বাজারে আহ্সান হাবিব শাকিল, কাঁচা বাজারে হামিদুর রহমান এবং থানা রোডে সোলায়মান প্রত্যেকে দৈনিক ১৫০০ কেজি করে চাউল বিক্রয় করেন । নতুন ধাঁন কাটার পূর্ব পর্যন্ত ওএমএস’র কার্যক্রম চালু থাকার কথা আছে। চাউল বিতরণে কোন প্রকার অনিয়মের অভিযোগ আনে নাই সুবিধাভোগী ভোক্তারা। ওএমএস কমিটির সদস্য/প্রশাসনের বিভাগীয় কর্মকর্তারা বিক্রয় কার্যক্রম নিয়মিতি মনিটরিং করছেন । চাউলের বাজার পরিদর্শন কালে দেখা যায় সকল ক্রেতাদের মধ্যে স্বস্তি বিরাজমান। কমিটির সদস্য সচিব/উপজেলা খাদ্য কর্মকর্তা সাইদুর রহমান জানান- ভোক্তা অধিকার চিশ্চিত করনের স্বার্থে মানসম্পন্ন সঠিক মাপের চাউল বিতরণ করা হচ্ছে এবং শেষ অব্দি এই ধারাবাহিকতা অব্যাহত রেখে সরকারের প্রতিশ্র“তি রক্ষা করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন দায়িত্বশীল এই অফিসার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!